বাগেরহাটের মোরেলগঞ্জে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার বর্ণাঢ্য সমাপনী


নিজস্ব প্রতিনিধি | Bnc News

বাগেরহাটের মোরেলগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞানভিত্তিক কুইজ ও বক্তৃতা প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা কমপ্লেক্স চত্বরে এ আয়োজন সম্পন্ন হয়।

উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিজ্ঞান শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী প্রোগ্রামার তৃদিপ সরকার, অধ্যাপক সুপদ রায়, শিমুল বিশ্বাস এবং সহকারী শিক্ষক বিদ্যুৎ কুমার হাওলাদার।

বিজ্ঞান মেলার বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে সেরাদের পুরস্কৃত করা হয়। জুনিয়র গ্রুপে এ.সি. লাগা পাইলট উচ্চ বিদ্যালয়ের আব্দুল্লাহ আল সাফিন (প্লান্ট মনিটর) ও সাবিত আল মাহি (প্লান্ট ডক্টর) কৃতিত্ব অর্জন করেন। সিনিয়র গ্রুপে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সারা বিশ্বাস (থার্মো কার্বন সলিউশন) এবং বিশেষ গ্রুপে আশ্রয় বিজ্ঞান ও পরিবেশ সংগঠনের ইসরাত জাহান নাদিয়া চ্যাম্পিয়ন নির্বাচিত হন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন রিয়াজ। এছাড়া বিভিন্ন প্রকল্পে আমতলী কামিল মাদ্রাসার খালিদ আহসান, লতিফিয়া কামিল মাদ্রাসার মাহফুজুর রহমান, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের মাহমুদুল ইসলাম এবং রওশন আরা ডিগ্রি কলেজের সাথী আক্তার দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন।

বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে রুকাইয়া জাহান লিসা প্রথম, রূপকথা ঘোষ দ্বিতীয় এবং সুষ্মিতা হালদার তৃতীয় হন। জুনিয়র গ্রুপে অর্নব ভৌমিক প্রথম, আসিম ফারহান দ্বিতীয় এবং মোঃ রাইয়ান ইসলাম তৃতীয় স্থান লাভ করেন। বিজ্ঞান বিষয়ক বক্তৃতায় সিনিয়র গ্রুপে শাহরিয়ার প্রথম, খালিদ রহমান দ্বিতীয় এবং রুকাইয়া জাহান লিসা তৃতীয় স্থান অর্জন করেন।

বিজ্ঞান অলিম্পিয়াডে সিনিয়র গ্রুপে সুষ্মিতা হালদার প্রথম, খালিদ রহমান দ্বিতীয়, রূপকথা ঘোষ তৃতীয়, রুকাইয়া জাহান লিসা চতুর্থ এবং সানজিদা পঞ্চম হন। জুনিয়র গ্রুপে মোঃ রাইয়ান ইসলাম প্রথম, অর্নব ভৌমিক দ্বিতীয়, তাসিন আহসান তৃতীয়, সৌরভ দাস চতুর্থ এবং খালিদ আহসান পঞ্চম স্থান অধিকার করেন।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন
×